Join Our Telegram Channel/ Daily New Update

একাদশ শ্রেণী | শিক্ষা মনোবিদ্যা ছোট প্রশ্নোত্তর সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্ত | শিক্ষাবিজ্ঞান | চতুর্থ অধ্যায়।

 শিক্ষা মনোবিদ্যা ছোট প্রশ্নোত্তর সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্ত


শিক্ষা মনোবিদ্যা ছোট প্রশ্নোত্তর; আজকের আমাদের এই আর্টিকেলে আমরা পেতে চলেছি একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের চতুর্থ অধ্যায় শিক্ষা মনোবিদ্যা থেকে এই শিক্ষা মনোবিদ্যা ছোট প্রশ্নোত্তর পর্বটি, যা তোমাদের আগামী পরীক্ষার জন্য বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে।


 



একাদশ শ্রেণী শিক্ষা বিজ্ঞান চতুর্থ অধ্যায় – শিক্ষা মনোবিদ্যা

শিক্ষা মনোবিদ্যা ছোট প্রশ্নোত্তর

 


শিক্ষা মনোবিদ্যা ছোট প্রশ্নোত্তর সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্তঃ

১. মনোবিদ্যার আদিপুরুষ কাকে বলা হয়?


উত্তরঃ গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে মনোবিদ্যার আদিপুরুষ বলা হয়।


২. Psychology শব্দটির উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে?


উত্তরঃ গ্রিক ভাষার শব্দ থেকে Psychology শব্দটির উৎপত্তি।


৩. ডেকস্ট এর মতে মনোবিদ্যার বিষয়বস্তু কী?


উত্তরঃ ডেকস্ট এর মতে মনোবিদ্যার বিষয়বস্তু হল মন।


৪. মনের কয়টি স্তর ও কী কী?


উত্তরঃ মনের তিনটি স্তর, যেগুলি হল – চেতন স্তর, অবচেতন স্তর এবং অচেতন স্তর।


৫. চেতনার মতোই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি – এটি কার উক্তি?


উত্তরঃ চেতনার মতোই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি – এটি উইলিয়াম জেমস এর উক্তি।


৬. পরীক্ষামূলক মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার কোথায় তৈরি করা হয়?


উত্তরঃ জার্মানির লাইপ জিগ বিশ্ববিদ্যালয় হল পরীক্ষামূলক মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার।


৭. কোন মনোবিদ কত সালে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার তৈরি করেন?


উত্তরঃ মনোবিদ W. Wand 1879 সালে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার তৈরি করেন।


৮. Psychology শব্দটির অর্থ কী?


উত্তরঃ এই শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটি হল Psyche যার অর্থ হল আত্মা অপরটি হল Logus বা logy যার অর্থ বিজ্ঞান। সুতরাং Psychology কথাটির অর্থ হল আত্মার বিজ্ঞান।


৯. মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন কে?


উত্তরঃ মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন জোয়ান হার্বাট।


১০. তাত্ত্বিক দিক থেকে শিক্ষা মনোবিদ্যার বিকাশে সয়াহক দুজন দার্শনিকের নাম লেখ?


উত্তরঃ তাত্ত্বিক দিক থেকে শিক্ষা মনোবিদ্যার বিকাশে সয়াহক দুজন দার্শনিক হলেন প্লেটো ও অ্যারিস্টটল।



 Read More:- 

১১. প্রয়োগমূলক মনোবিদ্যার জনক কাকে বলা হয়?


উত্তরঃ জ্যাক রুশোকে প্রয়োগমূলক মনোবিদ্যার জনক বলা হয়ে থাকে।


১২. কোন শিক্ষাবিদ শিক্ষা মনোবিদ্যাকে প্রকৃত প্রয়োগমূলক বিজ্ঞানের স্তরে প্রতিষ্ঠা করেন?


উত্তরঃ শিক্ষাবিদ পেস্তোলৎসি শিক্ষা মনোবিদ্যাকে প্রকৃত প্রয়োগমূলক বিজ্ঞানের স্তরে প্রতিষ্ঠা করেন।


১৩. কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির জনক কাকে বলা হয়?


উত্তরঃ শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রয়বেলকে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির জনক বলা হয়ে থাকে।


১৪. শিক্ষা মনোবিজ্ঞানের দুটি নিজস্ব পদ্ধতির নাম লেখ?


উত্তরঃ শিক্ষা মনোবিজ্ঞানের দুটি নিজস্ব পদ্ধতি হল কেস স্টাডি পদ্ধতি ও বিকাশমূলক পদ্ধতি।


১৫. কোন জার্মান দার্শনিক মনের বিজ্ঞান রূপে মনোবিজ্ঞানকে ব্যাক্ষা করেন?


উত্তরঃ জার্মান দার্শনিক কান্টি মনের বিজ্ঞান রূপে মনোবিজ্ঞানকে ব্যাক্ষা করেন।


১৬. মনোবিদ্যা হল আচরণের বিজ্ঞান এই মতটি কার?


উত্তরঃ জে বি ওয়াটসন এর মতে মনোবিদ্যা হল আচরণের বিজ্ঞান।


১৭. সমাজনীতি পদ্ধতি কে উদ্ভব করেন?


উত্তরঃ সমাজনীতি পদ্ধতি উদ্ভব করেন ডঃ জে এল মোয়েনো।


১৮. শিক্ষা মনোবিদ্যা হল মনোবিদ্যার সেই শাখা যা শিক্ষা নিয়ে আলোচনা করে – এটি কার উক্তি?


উত্তরঃ শিক্ষা মনোবিদ্যা হল মনোবিদ্যার সেই শাখা যা শিক্ষা নিয়ে আলোচনা করে – এটি বি এফ স্কিনার এর উক্তি।


১৯. শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের কী জাতীয় শাখা?


উত্তরঃ শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের প্রয়োগমূলক শাখা।


২০. শিক্ষা মনোবিদ্যার মূল লক্ষ কী?


উত্তরঃ শিক্ষা মনোবিদ্যার মূল লক্ষ হল – শিক্ষার্থীদের শিক্ষাকালীন আচরণের অধ্যায়ন।


২১. পরীক্ষামূলক মনোবিদ্যার জনক কে?


উত্তরঃ William wand হলেন পরীক্ষামূলক মনোবিদ্যার জনক।


২২. আচরণবাদের জনক কে?


উত্তরঃ J.B. Watson হলেন আচরণবাদের জনক।


২৩. আচরণবাদের জনক কার?


উত্তরঃ আচরণবাদের জনক মনোবিদ ম্যাক ডুগালের।


২৪. আধুনিক মনোবিদ্যার প্রধান দুটি শাখার নাম লেখ?


উত্তরঃ আধুনিক মনোবিদ্যার প্রধান দুটি শাখা হল – তাত্ত্বিক বা সুদ্ধ ও প্রয়োগমূলক বা ফলিত।


২৫. শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে?


উত্তরঃ ফলিত মনোবিদ্যার যে শাখা শিক্ষা প্রক্রিয়াকে বিশ্লেষণ করতে এবং উন্নত করতে আলোচনা করে তাকে শিক্ষা মনোবিজ্ঞান বলে।


২৬. শিক্ষা মনোবিজ্ঞানের প্রাথমিক উপাদানগুলি কী কী?


উত্তরঃ শিক্ষা মনোবিজ্ঞানের প্রাথমিক উপাদানগুলি হল –


শিক্ষার্থীর আগ্রহ, শিক্ষার্থীর চাহিদা, মানসিক ক্ষমতা এবং শিক্ষার্থীর প্রবণতা।


২৭. শিক্ষার তাত্ত্বিক দিক গুলি কী কী?


উত্তরঃ শিক্ষার তাত্ত্বিক দিক গুলি হল –


শিক্ষণীয় বিষয় সমূহ, শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার্থী কেন্দ্রিকতা, শিক্ষালয় বা বিদ্যালয় এবং শিক্ষার্থীর দৈহিক বিকাশ।


২৮. শিক্ষার ব্যাবহারিক দিকগুলি কী কী?


উত্তরঃ শিক্ষার ব্যাবহারিক দিকগুলি হল –


শিক্ষার পাঠক্রম তৈরি, শিক্ষণ পদ্ধতি পরিচালনা এবং শিক্ষক ও শিক্ষার্থীর বিভিন্ন সমস্যার সমাধান।


২৯. কয়েকটি মনোবিজ্ঞান সন্মত শিক্ষা পদ্ধতির নাম লেখ?


উত্তরঃ কয়েকটি মনোবিজ্ঞান সন্মত শিক্ষা পদ্ধতি হল – অনুবধে পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, অভিজ্ঞতা মূলক পদ্ধতি এবং মন্তেশ্বরী পদ্ধতি।


৩০. আচারন কী?


উত্তরঃ আচারন হল সেইসব প্রচেষ্টা যা নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নেবার জন্য প্রাণী করে থাকে।


 অবশেষে আপানাকে / তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে শিক্ষা মনোবিদ্যা ছোট প্রশ্নোত্তর এর এই পুরো আর্টিকেলটি সময় করে পড়ার জন্য, যা তোমাদের আগামী একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান (Education) পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এভাবেই চিরকাল https://studymaterials2022.blogspot.com এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে শিক্ষা মনোবিদ্যা ছোট প্রশ্নোত্তর এর মতো তোমাদের পাঠক্রমের সহযোগী আরো গুরুত্বপূর্ণ বিষয় গুলি তোমাদের সামনে তুলে ধরতে পারি।


বিঃদ্রঃ শিক্ষা মনোবিদ্যা ছোট প্রশ্নোত্তর এর এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে কিছু শিক্ষকের পরামর্শ মেনে তার সাথে সাথে আমাদের কিছু পাঠ্য বইয়েরও সাহায্য নিতে হয়েছে। তাই শিক্ষা মনোবিদ্যা ছোট প্রশ্নোত্তর এর এই আর্টিকেলটি নিয়ে তোমাদের / আপনাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তবে আমাদের ইমেল করুন propertech49@gmail.com এই ঠিকানায়।


Post a Comment

Previous Post Next Post