Join Our Telegram Channel/ Daily New Update

শিক্ষার ধারণা ও লক্ষ (প্রথম অধ্যায়) ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর(Part:-2) | একাদশ শ্রেণী | এডুকেশন

 শিক্ষার ধারণা ও লক্ষ (প্রথম অধ্যায়) ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর; আমাদের এই আর্টিকেলের আলোচনার বিষয় wbchse এর একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান/Education এর প্রথম অধ্যায় শিক্ষার ধারণা ও লক্ষ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমাদের আগামী পরিক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি –



শিক্ষাবিজ্ঞান / Education, Class XI

শিক্ষার ধারণা ও লক্ষ (প্রথম অধ্যায়)

 


প্রশ্নঃ শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কেন সংক্ষেপে আলোচনা করো।

 


উত্তরঃ শিক্ষা একটি সচেতন গতিশীল সামাজিক প্রক্রিয়া। শিক্ষার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সময়ের সাথে সাথে শিক্ষার লক্ষ্যের পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের প্রধান কারণগুলি হল – ১. সমাজ ও জাতির চাহিদার পরিবর্তন ২. ব্যক্তির চাহিদার পরিবর্তন ৩. জ্ঞানের প্রসার ৪. শিক্ষাবিজ্ঞান সম্পর্কে নতুন তথ্য ৫. পরিবর্তনশীল রাজনৈতিক আদর্শ।


এবারে দেখে নেওয়া যাক এই সকল কারণগুলি সম্পর্কে বিস্তারিতঃ


সমাজ ও জাতির চাহিদা পরিবর্তনঃ সমাজ ও জাতির চাহিদা, আশা আকাঙ্ক্ষা শিক্ষার মধ্যে দিয়েই প্রতিফলিত হয়। সময়ের সাথে সাথে সমাজ ও জাতির চাহিদা এবং আশা আকাঙ্খার পরিবর্তন হয়, যার ফলে শিক্ষার লক্ষের পরিবর্তন ঘটে।


ব্যক্তির চাহিদার পরিবর্তনঃ শিক্ষার লক্ষ্য হল ব্যক্তির চাহিদা পূরণ, সমাজ পরিবর্তনের সাথে সাথে সামঞ্জস্য রেখে আমাদের চাহিদার পরিবর্তন ঘটে, যার ফলে শিক্ষার লক্ষেরও পরিবর্তন ঘটে।


জ্ঞানের প্রসারঃ আধুনিক যুগে প্রতিনিয়ত জ্ঞানের প্রসার ঘটছে, জ্ঞানের প্রসারের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার লক্ষেরও পরিবর্তন করা প্রয়োজন তা না হলে আমাদের জ্ঞানের যথাযথ প্রসার ঘটবে না।


শিক্ষাবিজ্ঞান সম্পর্কে নতুন তথ্যঃ সমগ্র বিশ্বজুড়ে শিক্ষা বিষয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে। এই গবেষণা থেকে পাওয়া তত্ত্ব ও তথ্যের ভিত্তিতে শিক্ষার লক্ষ্যে পরিবর্তন আনা আধুনিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য।


পরিবর্তনশীল রাজনৈতিক আদর্শঃ রাজনৈতিক মতাদর্শ শিক্ষার লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের রাজনৈতিক মতাদর্শের পরিবর্তন শিক্ষার লক্ষের পরিবর্তনের অন্যতম কারন। এই কারনে ব্রিটিশ শাসনাধীন ভারতে শিক্ষার যে লক্ষ্য ছিল তার সাথে বর্তমান স্বাধীন ভারতের শিক্ষার লক্ষের অনেক পার্থক্য লক্ষ্য করা যায়।


ব্যক্তি, সমাজ ও জাতির আশা আকাঙ্খার পরিবর্তন জ্ঞানের বিস্ফোরণ, শিক্ষা গবেষণা, রাজনৈতিক মতাদর্শের প্রভৃতি কারনে শিক্ষার লক্ষের পরিবর্তন ঘটে এবং শিক্ষা প্রক্রিয়া আরও শক্তিশালী ও কার্যকরী হয়ে ওঠে।


 

প্রশ্নঃ শিক্ষার লক্ষ্য সমূহের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখ?

 


উত্তরঃ যে কোনো পরিকল্পিত কর্মসূচির অপরিহার্য শর্ত হল তার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকবে, শিক্ষা একটি পরিকল্পিত কর্মসূচি, লক্ষ্যই শিক্ষার্থীর মধ্যে গতি আনে এবং শিক্ষামূলক বিভিন্ন প্রচেষ্টার তাৎপর্য নির্ধারণ করে। যেসব কারনে শিক্ষার লক্ষ্য সমূহের প্রয়োজনীতা রয়েছে সেগুলি হল –


১. শিক্ষার লক্ষ্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মপ্রচেষ্টাকে অর্থপূর্ণ করে তোলে।


২. শিক্ষার লক্ষ্য শিক্ষামূলক কর্ম সম্পাদনের অনুপ্রেরণা বৃদ্ধিতে সাহায্য করে।


৩. শিক্ষার লক্ষ্য শিক্ষার পাঠক্রম রচনা করতে সাহায্য করা।


৪. শিক্ষার মূল্যায়নের ভিত্তি তৈরি হয় শিক্ষার লক্ষকে কেন্দ্র করে।


৫. শিক্ষার লক্ষ্য শিক্ষামূলক কর্ম সম্পাদনের পথ নির্দেশ করে এবং আমাদের সময় ও পরিশ্রম অনেক কমিয়ে দেয়।


৬. শিক্ষার লক্ষ্য গুলি শিক্ষা প্রক্রিয়ার নিরবিচ্ছিন্নতা ও ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে।


৭. শিক্ষার লক্ষ্যগুলি শিক্ষার্থীর বুদ্ধিগত সক্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করা।


৮. শিক্ষার লক্ষ্য বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাকে সঠিক ভাবে পরিচালন করতে সাহায্য করা।


শিক্ষা প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হল শিক্ষার লক্ষ্য। শিক্ষার্থীর আচরণগত মান উন্নয়নে এবং সঠিক বিকাশে শিক্ষার লক্ষের যথেষ্ট প্রয়োজনীতা রয়েছে। শিক্ষার্থী কী শিখবে এবং কেন শিখবে অথবা শিক্ষক কী শেখাবেন – এইগুলি সবই শিক্ষা লক্ষ্যের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। তাই শিক্ষার লক্ষ্যের বিশেষ গুরুত্ব রয়েছে।



প্রশ্নঃ ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্টগুলি আলোচনা করো এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝ? এই শিক্ষা সংক্ষেপে আলোচনা করো?

 


উত্তরঃ ব্যাপক অর্থে শিক্ষাঃ-

ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো প্রতিষ্ঠানিক পুথিকেন্দ্রিক শিক্ষাকে বোঝায় না, বরং এটি সমাজের জীবনধারার সাথে সম্পর্ক যুক্ত। এই শিক্ষার উদ্দেশ্য হল ব্যাক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যাক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা। যেগুলি হল- ১. জীবনব্যাপি প্রক্রিয়া, ২. চাহিদা ও প্রবনতা ভিত্তিক, ৩. বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক প্রক্রিয়া, ৪. অভিযোজন মূলক প্রক্রিয়া, ৫. ক্রমবিকাশ মূলক প্রক্রিয়া।


নীচে এই সকল প্রক্রিয়া গুলি সম্পর্কে বিষদে আলোচনা করা হল –

১. জীবনব্যাপি প্রক্রিয়াঃ

ব্যাপক অর্থে শিক্ষা একটি জীবনব্যাপি প্রক্রিয়া। শিশুর পৃথিবীতে জন্মগ্রহন কারার সাথে এই শিক্ষা শুরু হয় এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত এই শিক্ষা চলতে থাকে।


২. চাহিদা ও প্রবনতা ভিত্তিক প্রক্রিয়াঃ

ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক। এখানে শিক্ষক ও অভিভাবকের ইচ্ছার পরিবর্তে শিক্ষার্থীর চাহিদা, জীবনবিকাশের স্তর সমর্থ / প্রবণতা পছন্দ, অপছন্দ প্রভৃতির ওপর ভিত্তি করে শিক্ষা ব্যাবস্থা গড়ে ওঠে।


৩. বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক প্রক্রিয়াঃ

ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীর বাস্তব জীবনের সাথে সম্পর্ক যুক্ত শিক্ষার্থী নিজে বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে, এর ফলে এই শিক্ষা শিক্ষার্থীর মধ্যে স্থায়ী হয়।


৪. অভিযোজন মূলক প্রক্রিয়াঃ

ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীকে প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের পরিবর্তনশীল পরিবেশের সাথে অভিযোজন করতে সাহায্য করে।


৫. ক্রমবিকাশ মূলক প্রক্রিয়াঃ

ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীর অন্তর নিহীত সম্ভবনাগুলির সামজ্ঞস্য পূর্ণ ক্রমবিকাশে সাহায্য করে।


উপরিউক্ত বৈশিষ্টগুলির পরিপ্রেক্ষিতে বলা যায় ব্যাপক অর্থে শিক্ষা হল জীবনব্যাপী এক প্রক্রিয়া যা ব্যাক্তিকে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন ও পরিবর্তনশীল পরিবেশের সাথে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করে। সমাজের বিভিন্ন দায়িত্ব পালনের উপযোগী করে তোলে।


প্রশ্নঃ সংকীর্ন অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লেখ?

 

উত্তরঃ সংকীর্ন অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য গুলি নিম্নে আলোচনা করা হল –






অবশেষে আপনাকে / তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে শিক্ষার ধারণা ও লক্ষ্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর গুলি পড়ার জন্য। এই ভাবেই চিরদিন STUDY ROOM এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমরা শিক্ষার ধারণা ও লক্ষ্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর গুলির মতো আরো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং তোমরা শিক্ষার ধারণা ও লক্ষ্য এর মতো সেই গুলোও পরে সামনের পরিক্ষার জন্য প্রস্তুত হতে পারো।


 


বিঃ দ্রঃ শিক্ষার ধারণা ও লক্ষ্য অধ্যায়ের ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর গুলি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষকের পরামর্শে এবং কোনো কোনো পাঠ্য বইয়ের সাহায্যে, যদিও শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি, তাই শিক্ষার ধারণা ও লক্ষ্য অধ্যায়ের ছোট প্রশ্নোত্তর গুলি নিয়ে আপনাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তবে আমাদের ইমেল করুন  propertech49@gmail.com এই ঠিকানায়।

Post a Comment

Previous Post Next Post