একাদশ শ্রেণী | ভূগোল | দ্বিতীয় অধ্যায় (প্রাকৃতিক ভূগোল এর নীতিসমূহ) | গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণী
একাদশশ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর; আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একাদশশ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যা তোমাদের আগামী wbchse board এর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য বিশেষ সহায়ক হবে।
একাদশ শ্রেণী | ভূগোল | দ্বিতীয় অধ্যায় (প্রাকৃতিক ভূগোল এর নীতিসমূহ) | গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণী
প্রশ্ন উত্তর:-
🟢 ছোট প্রশ্ন উত্তর:- [ প্রশ্ন মান:- 1]
প্রশ্ন:- বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
উত্তর:- 78%
প্রশ্ন:- বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর:- 21%
প্রশ্ন:- সৌরজগতের সমাবেশকে কি বলে?
উত্তর:- আকাশগঙ্গা।
প্রশ্ন:- পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীন মতবাদ এর মধ্যে প্রাচীনতম মতবাদ কোনটি?
উত্তর:- জর্জ ডি বুফন এর মতবাদ।
প্রশ্ন:- আপাত সংঘর্ষ তত্ত্ব কারা প্রকাশ করেন?
উত্তর:- সৌরবিঙ্গানী চেম্বারলিন ও মূলটন।
প্রশ্ন:- BBC এর পুরো নাম কি?
উত্তর:- 'British Brought costing Corporation'
প্রশ্ন:- নক্ষত্রের আতঘর বলা হয় কাকে?
উত্তর:- নীহারিকা কে।
প্রশ্ন:- মহাবিস্ফোরণ বা 'Big Bang Theory' এর প্রবক্তা কে?
উত্তর:- এডউইন হাবল(1924 সালে)।
প্রশ্ন:- সৌরজগতের সমস্ত গ্রহের কৌণিক ভরবেগ কত?
উত্তর:- 9.8%
প্রশ্ন:- পৃথিবীর আনুমানিক বয়স কত?
উত্তর:- 460 কোটি বছর।
প্রশ্ন:- সিঙ্গুলারিটি কাকে বলে?
উত্তর:- ক্ষুদ্র মহাবিশ্বের ঘনত্ব ও উত্তর বর্তমান গণিত বিজ্ঞান পরিমাপ যোগ্য নয়। এই একক বস্তুকে বিজ্ঞানের ভাষায় সিঙ্গুলারিটি শূন্যঘনমানতা বলে।
🟢 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:- [প্রশ্ন মান:-3]
1. নীহারিকা:- মহাশূন্যে ভাসমান বিশাল আয়তনের উজ্জ্বল উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড হল নীহারিকা। দুরাকাশে স্থানে স্থানে ছড়ানো স্বল্প আলোকিত বিচ্ছুরিত সাদা মেঘের মতো যেয়ে জ্যোতিষ্ক দেখা যায় তাকে নীহারিকা বলে।
⚫ বৈশিষ্ট্য:- ক) নীহারিকা ধূলিকণা, হাইড্রোজেন,হিলিয়াম ও অন্যান্য আয়নত গ্যাস দ্বারা গঠিত।
খ) অধিকাংশ নীহারিকা আয়তনে বৃহৎ আকৃতির এবং কয়েকশো আলোকবর্ষ ব্যাস বিশিষ্ট হয়।
গ) পৃথিবী সহ সৌরজগতের উৎপত্তি নীহারিকা থেকে সৃষ্টির কথা কান্ট ও লা প্লাস বলেছেন।
2. ধ্রুপদী মতবাদ:- দীর্ঘদিন ধরে চলে আসা পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ গুলির মধ্যে কিছু শব্দ থাকতে পারে বা আছে বলে মনে হয় যেগুলি যুবসমাজের সাপেক্ষে বর্তমানে ও গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক, সেই সমস্ত মতবাদ গুলি কে ধ্রুপদী মতবাদ বলে। যেমন:- কান্ট ও লা প্লাসের নীহারিকা মতবাদ, জিন্স ও জেফ্রিসের জোয়ারি মতবাদ প্রভৃতি।
3.Galaxy:- অসংখ্য নক্ষত্র, নীহারিকা, গ্রহাণু, ধুমকেতু নিয়ে গঠিত ক্যাসিও 54 আয়তনের মেঘের একত্রীভূত সমাবেশকে নক্ষত্রলোক গ্যালাক্সি বলে ।
⚫ বৈশিষ্ট্য:- 1) প্রতিটি গ্যালাক্সি মহাকাশে অনবরত পাক খায়।
2) মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা প্রায় 1.7×10¹¹
🟢ব্যাখ্যা মূলক প্রশ্ন উত্তর:- [প্রশ্ন মান:- 5]
প্রশ্ন:- পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ইমানুয়েল কান্টের নীহারিকা মতবাদ বা গ্যাসীয় তত্ত্ব সম্পর্কে আলোচনা করো?
উত্তর:- জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট 1755 খ্রিস্টাব্দে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে এই মতবাদটি ছিল সর্বপ্রাচীন মতবাদ। 1734 সালের ইমানুয়েল সুইডেন বার্গের নীহারিকা ধারণা থেকে এই মতবাদটি প্রতিষ্ঠা করেন। তবে তিনি নিউটনের মহাকর্ষ শক্তিকে বেশি গুরুত্ব দিয়েছেন।
⚫ মতবাদের মূলকথা:- ইমানুয়েল কান্টের মতে বর্তমানে যেখানে সৌরজগৎ অবস্থিত সেই স্থানে অতীতে কঠিন পদার্থ কানায় পরিপুর্ণ ছিল। প্রথম অবস্থায় এই কণাগুলি নিশ্চল ও শীতল অবস্থায় ছিল। পরবর্তীতে মধ্যাকর্ষণ শক্তির টানে কণাগুলি একত্রিত হতে থাকে। ফলস্বরূপ প্রচন্ড তাপ ও গতির সৃষ্টি হওয়ায় কণাগুলি সম্মিলিতভাবে ঘুরতে থাকে। এই ঘূর্ণায়মান অতি উত্তপ্ত বিশাল আকারের গ্যাসীয় পিণ্ডটি নীহারিকা নামে পরিচিত। প্রচন্ড বেগে ঘূর্ণায়মান নীহারিকার নিরক্ষীয় তল বরাবর কেন্দ্র বহির্মুখী বল এর উৎপত্তি হয়। মাধ্যাকর্ষণ বলের তুলনায় এই কেন্দ্রাতিগ বলের মান অধিক হওয়ায় নীহারিকার প্রান্তসীমা থেকে গ্যাসীয় পদার্থ বলয় আকারে বেরিয়ে আসে। পরবর্তীতে এই বলয় গুলি পুঞ্জিভূত ও ঘনীভূত হয়ে বিভিন্ন গ্রহের সৃষ্টি হয়েছে।
⚫ মতবাদ এর সমালোচনা:- ক) ইমানুয়েল কান্ট নিশ্চল ও শীতল বস্তুকণার উৎপত্তি ব্যাখ্যা দেননি।
খ) গ্রহ উপগ্রহ গুলি তার তত্ত্ব অনুসারে সৃষ্টি হলে সকলের আবর্তনের অভিমুখ একই দিকে হওয়া উচিত কিন্তু বাস্তবে তা বিপরীত।
⚫ মতবাদ এর গুরুত্ব:- ক) এই মতবাদটি সহজ ও সরল ভাবে উপস্থাপন করা হয়েছে বলে শিক্ষার্থীদের কাছে খুবই সুবিধার্থ।
খ) এই মতবাদে সূর্য,গ্রহ ও উপগ্রহের সৃষ্টির ব্যাখ্যা দেওয়া হয়েছে।
প্রশ্ন:- পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত লা-প্লাসের নীহারিকা মতবাদ ব্যাখ্যা করো?
উত্তর:- ফরাসি জ্যোতির্বিজ্ঞানীরা লা-প্লাস 1796 খ্রিস্টাব্দে সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত নীহারিকা মতবাদ প্রকাশ করেনকরেন এবং 'Exposition of The Sollar System' নিবন্ধের লিপিবদ্ধ করেন। এই মতবাদটি কান্টের মতবাদ এর তুলনায় অনেক বেশি বিজ্ঞানসম্মত।
⚫ মতবাদ এর মূল কথা:- সৌরজগতের আদিপর্বে বিশাল আকৃতির উত্তপ্ত গ্যাসের নীহারিকা মহাশূন্যে অবস্থিত ছিল। নীহারিকা টিচার পক্ষের চারপাশের দুরন্ত গতিতে ঘুরপাক খেত। পরবর্তীতে নীহারিকার সংকোচনের ফলে গতিবেগ বৃদ্ধি পায়।
ঘূর্ণন বেগ এমন পর্যায়ে পৌঁছায় যে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ বল ও কেন্দ্র বহির্মুখী বল সমানভাবে কাজ করে। এই সময় থেকেই সংকুচিত নীহারিকার চারপাশে বলয় এর সৃষ্টি হয় যা একত্রিত ও ঘনীভূত হয়ে পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহের সৃষ্টি হয়।
⚫ মতবাদের সমালোচনা:- ক) নীহারিকার ঘূর্ণন বেগ ও তাপ কোথা থেকে প্রাপ্ত হলো তার ব্যাখ্যা দেওয়া হয়নি।
খ) গ্রহগুলির আয়তন এর বিভিন্নতা সম্পর্কীয় কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
গ) সৌরজগতের কৌণিক ভরবেগ ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।
⚫ মতবাদ এর গুরুত্ব:- ক) সৌরজগতের গ্রহগুলি একই কক্ষতল এ অবস্থিত তা এই মতবাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে।
খ) উত্তপ্ত অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা এবং শেষে কঠিন অবস্থার মধ্য দিয়ে গ্রহাণুর সৃষ্টির ব্যাখ্যা দেওয়া হয়েছে।
গ) এই মতবাদটি কান্টের মতবাদ এর তুলনায় বেশি বিজ্ঞানসম্মত।
প্রশ্ন:- জিন্স ও জেফ্রিসের জোয়ারি মতবাদটি আলোচনা করো।
উত্তর:- ব্রিটিশ বিজ্ঞানী জেমস জিন্স ও হেরল্ড জেফ্রিস 1918 সালে চেম্বারলিন ও মুলটনের গ্রহাণু মতবাদ এবং কান্ট ও লাপ্লাসের নীহারিকা মতবাদ এর সমম্বয়ে পৃথিবীর সহ সৌর জগতের উৎপত্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেছেন। তার এই মতবাদটি জোয়ারি মতবাদ বা 'Tidal Theory' নামে পরিচিত।
⚫ মতবাদের ব্যাখ্যা:- জিন্স ও জেফ্রিস সৌর জগতের উৎপত্তি সংক্রান্ত মাটির ব্যাখ্যায় বলেছেন সূর্যের থেকে বহু গুণ ভারী ও আয়তনে বড় নক্ষত্র সূর্যের কাছে এসে অবস্থা করলে, ওই নক্ষত্রের আকর্ষণ বলের প্রভাবে সূর্য থেকে লম্বা গ্যাসীয় অংশ বেরিয়ে আসে।এই বিচ্ছিন্ন অংশটি লম্বাটে মাকুর ন্যায় বা পটল আকৃতির দুদিকে শুরু ও মধ্যভাগে স্ফীত ছিল। ওই বস্তুটি সূর্যের আকর্ষণ বলের প্রভাবে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে থাকে।পরবর্তী সময়ে গ্যাসীয় অংশটি ভেঙ্গে গিয়ে পুঞ্জিভূত হয় এবং ঘনীভূত হয়ে বিভিন্ন গ্রহগুলির সৃষ্টি করে। এ ক্ষেত্রে লক্ষ্য করা যায় বুধ,শুক্র,পৃথিবী ও মঙ্গল পর্যায়ক্রম ভাবে ছোট থেকে বড় এবং বৃহস্পতি, শনি,ইউরেনাস ও নেপচুন পর্যায়ক্রমিকভাবে বড় থেকে ছোট আকারে অবস্থান করে।
⚫ মতবাদের সমালোচনা:- ক) এই মতবাদের সূর্যের উৎপত্তি সংক্রান্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
খ) সূর্যের তুলনায় বৃহৎ আকৃতির নক্ষত্রের পরবর্তী অবস্থান সংক্রান্ত কোন তথ্য এই মতবাদের নেই।
⚫ মতবাদ এর গুরুত্ব:- ক) এই মতবাদের গ্রহগুলির আয়তন সম্পর্কিত তথ্য তাদের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
খ) এই মতবাদ পূর্বের মতবাদ গুলির সমম্বায়ে সৃষ্টি হওয়ায় এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আরও সুস্পষ্ট।
Read More:-Class XI | Lesson 2 (Karma) | Karma’ by Khuswant Singh | L.A.Q Question Answer
Read More:- একাদশশ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | আদিম মানুষ থেকে প্রারম্ভিক সভ্যতা সমূহ।
অবশেষে আপনাকে / তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে একাদশশ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি পুরোপুরি পড়ার জন্য, এভাবেই https://studymaterials2022.blogspot.com এর পাশে থেকে তোমাদের সাপোর্ট দেখিয়ো যাতে ভবিষ্যতে আমরা একাদশশ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলির মতো আরো গুরুত্ব পূর্ণ ভুগোল এর প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং সেগুলি পরে তোমরা তোমাদের আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো।
বিঃদ্রঃ একাদশশ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি তৈরি করা হয়েছে কিছু অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ মেনে এবং তার সাথে কিছু পাঠ্য বইয়েরও সাহায্য নেওয়া হয়েছে, তাই একাদশশ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি নিয়ে আপনাদের কারো যদি কোনোরকম সমস্যা থেকে থাকে তবে আমাদের ইমেল করুন propertech49@gmail.com এই ঠিকানায়।



