Join Our Telegram Channel/ Daily New Update

বাংলা সাজেশন || অস্ত্রের বিরুদ্ধে গান থেকে সাজেশন || উত্তর সহ সাজেশন || মাধ্যমিক ২০২২

  বাংলা সাজেশন || অস্ত্রের বিরুদ্ধে গান থেকে সাজেশন || উত্তর সহ সাজেশন || মাধ্যমিক ২০২২





অস্ত্রের বিরুদ্ধে গান : বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান-1]

1. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত

[A] ‘পাগলী, তােমার সঙ্গে    [B] পাতার পােশাক [C] বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা     [D] ভুতুম ভগবান

Answer : [B] পাতার পােশাক

2. তােমায় নিয়ে বেড়াবে গান’-উদ্দিষ্ট ব্যক্তিকে গান নিয়ে বেড়াবে-

[A] উন্মুক্ত আকাশে |     [B] রণভূমিতে [C] মৃত্যুদীর্ণ সমভূমিতে।    [D] নদীতে, দেশ গাঁয়ে

Answer : [D] নদীতে, দেশ গাঁয়ে

3. আঁকড়ে ধরে _ _ রক্ত মুছি শুধু গানের গায়ে। (শূন্যস্থান পূরণ করাে)

[A] নদী-দেশগাঁ     [B] সে-খড়কুটো [C] সে বর্মটা     [D] আদুড় গাটা

Answer : [B] সে-খড়কুটো

4. মাথায় কত শকুন বা চিল—মাথায় শকুন বা চিল ওড়ার অর্থ-

[A] কবি শিকারি পাখিদের পােষ মানিয়েছেন।     [B] চারিদিকে শকুন ও চিলদের ভিড় [C] সমাজটা যেন ভাগাড়ে পরিণত হয়েছে।     [D] তারা আকাশে রামধনু দেখতে পায়।

Answer : [C] সমাজটা যেন ভাগাড়ে পরিণত হয়েছে

5. অস্ত্র ফ্যালাে, অস্ত্র রাখাে _দটি পায়ে (শুন্যস্থান পূরণ করাে)

[A] দেশের     [B] মায়ের [c] শয়তানের     [D] গানের

Answer : [A] দেশের

6. আমি এখন __________ হাতে পায়ে এগিয়ে আসি- (শূন্যস্থান পূরণ করা)

[A] নুন্ড     [B] চারটি [c] হাজার     [D] সহস্র

Answer : [c] হাজার

7. বুলেট কোন্ জাতীয় শব্দ?

[A] তৎসম শব্দ     [B] তদ্ভব শব্দ [C] দেশি শব্দ     [D] বিদেশি শব্দ

Answer : [D] বিদেশি শব্দ

8. আমার শুধু একটা কোকিল…… এই কোকিলটি হল-

[A] বসন্তের দূত।     [B] এক ঋষি বালক [c] একটি নদী ।     [D] কবির অনুভূতির জগৎ

Answer : [D] কবির অনুভূতির জগৎ

9. বর্ম খুলে দ্যাখাে……..বর্ম খুললে দেখা যাবে

[A] আদুড় গায়ে যেন গান ঋষি বালকের মতাে এসে দাঁড়িয়েছে।     [B] গান মানুষকে নিয়ে নদীতে দেশ-গাঁয়ে ঘুরে বেড়াচ্ছে। [C] পায়ের কাছে প্রতুর অস্ত্র পড়ে রয়েছে।     [D] মাথার ওপরে অজস্ৰ চিল-শকুন উড়ে বেড়াচ্ছে।

Answer : [A] আদুড় গায়ে যেন গান ঋষি বালকের মতাে এসে দাঁড়িয়েছে

10. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ একটি

| [A] নৈসর্গ বিষয়ক কবিতা     [B] সাংকেতিক কবিতা [C] ব্যঞ্জনাধর্মী কবিতা     [D] রূপকধর্মী কবিতা

Answer : [C] ব্যঞ্জনাধর্মী কবিতা

অস্ত্রের বিরুদ্ধে গান : অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : প্রতিটি প্রশ্নের মান-1]

1. ‘অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ব্যবহৃত ঋষি বালকের মধ্যে কার ছায়াপাত ঘটেছে বলে তােমার ধারণা?

Answer : ‘অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ঋষি বালকের মধ্যে রাখাল বালক শ্রীকৃয়ের ছায়াপাত ঘটিয়েছেন কবি। এই ঋষি বালকের মতাে তারও মাথায় ময়ূর পালক গোঁজা থাকত বলে কল্পনা করা হয়েছে।

2. “মাথায় কত শকুন বা চিল-শকুন ও চিলেরা কীসের প্রতীক?

Answer : শকুন ও চিলেরা হিংস্রতার বা নৃশংসতার প্রতীক।

3. ‘অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শকুন-চিল কোকিল ময়ূর আনার তাৎপর্য কী?

Answer : ‘অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শকুন ও চিল এই পক্ষীরূপের বিপরীতে এসেছে কোকিল ও ময়ুর প্রসঙ্গ। শকুন ও চিল হিংস্রতার প্রতীক, তারা মাংস ছিড়ে খায়। আর কোকিল হল সুকণ্ঠী এবং ময়ূর হল সৌন্দর্যের প্রতীক।

4. ‘আমার শুধু একটা কোকিল’-কোকিলটি কী করে?

Answer : জয় গােস্বামী রচিত ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায়, কবি প্রশ্নোধৃত অংশে বলতে চেয়েছেন যে, চারপাশের হিংস্রতার মধ্যে কোকিলটি সহস্ৰ উপায়ে গান বাঁধে।

5. “আঁকড়ে ধরে সে-খড়কুটো….সে খড়কুটো বলতে কী বােঝানাে হয়েছে?

Answer : পতনশীল মানুষ সামান্যতম বস্তুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। সে রকমই কবিও খুব কম গান জানেন বলে তা কবির কাছে সামান্য বস্তু, যা দিয়ে তিনি অস্ত্রের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান।।

6. ‘অস্ত্র’, ‘বুলেট’, ‘বর্ম’ শব্দ তিনটির তাৎপর্য কী?

Answer : ‘অস্ত্র’ হিংসা, দখলদারি ও আগ্রাসনের হাতিয়ার। অস্ত্র নিক্ষিপ্ত ধাতব মৃত্যুদূত হল ‘বুলেট’, ‘গুলি’ বা ‘কার্তুজ’, ‘বর্ম’ হল অস্ত্রবিলাসীদের আত্মরক্ষার উপকরণ। এসবই মানুষকে হননপ্রবণ করে তােলে।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর : (প্রতিটি প্রশ্নের মান-3]

1. গানের বর্ম আজ পরেছি গায়ে—কোন প্রসঙ্গে কেন এই কথা বলা হয়েছে?

Answer : প্রসঙ্গ : কবি জয় গােস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় বুলেট সর্বস্ব যুদ্ধবাদ মানুষদের রণং দেহি মনােভাবের বিরুদ্ধে কবির এই বক্তব্য। বলার কারণ : হাজার হাজার মানুষের প্রতিনিধি হয়ে কবি যুদ্ধের এবং শান্তির পক্ষে দাঁড়িয়েছেন। তিনি গানের বর্ম গায়ে পড়ে নিয়েছেন। অর্থাৎ সুন্দরকে বরণ করে নিয়েছেন। গান আছে বলে কবি জীবনের আনন্দ পান সেই ইতিবাচক বক্তব্য আলােচ্য অংশটির মধ্যে ধরা পরেছে।

2. ‘রক্ত মুছি শুধু গানের গায়ে”—একথা বলতে কবি কী বলতে চেয়েছেন?

Answer : কবির একথা বলার কারণ : অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গােস্বামী গান দিয়ে জীবন রক্ষার আনন্দ বার্তাটুকু পৌঁছে দিতে চান। সেই প্রসঙ্গে আলােচ্য। উক্তি।

কবি দেখেছেন চারিদিকে হিংসা চক্রান্ত আর মৃত্যুর হােলি। খেলা একে অন্যকে ধ্বংস করে লুঠ করার চক্রান্ত। কবি সেই যুদ্ধ যুদ্ধ খেলার বিরুদ্ধে গানের বর্ম গায়ে পড়ে নিয়েছেন। তিনি গানকে ভালােবেসে গানের গায়ে মানুষের রক্ত মােছেন।

3. “তােমায় নিয়ে বেড়াব গান”—এই কথার তাৎপর্য কী?

Answer : তাৎপর্য : গানের কথা এবং সুরের সঙ্গে রসিক মানুষের অন্তরের বিশ্বভবন সম্ভব হয়। গানের মধ্যে যেমন রয়েছে, প্রখরতা তেমনি গানের মধ্যে রয়েছে মাটির ছোঁড়া। গান হৃদয়ের এক আশ্চর্য বিস্তৃতি ঘটায়। তুচ্ছ জাগতিক বিষয় থেকে মনকে অন্য জায়গায় নিয়ে যায়। গানের মাধ্যমে সম্ভব হয় প্রকৃতির সঙ্গে সংযােগ। মানুষের কাছাকাছি পোঁছায়। তাই কবি বলেন গানের মাধ্যমে নদীতে এবং দেশগাঁয়ে পৌঁছে যাবে।

4. “হাত নাড়িয়ে বুলেট তাড়াই”—বলতে কী বুঝিয়েছেন?

Answer : কবি বক্তব্য : কবি জয় গােস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় বুলেট অর্থাৎ অস্ত্র থেকে নির্গত গুলি প্রতিহত করার কথা বলেছেন, এখানে হাত নাড়িয়ে বুলেট তাড়ানাে বলতে মনুষ্যত্বের গানের সজীবতার কথা। শত আঘাতকে তুচ্ছ করে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কবি মানবিকতার মন্ত্রকে ধারণ করে এগিয়ে। যেতে চান। এই কথার মাধ্যমে কবি প্রতিবাদী মানুষের কথা বলা হয়েছে।

অস্ত্রের বিরুদ্ধে গান : রচনাধর্মী প্রশ্নোত্তর : প্রতিটি প্রশ্নের মান-5]

1. অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় মূল বক্তব্য নিজের ভাষায় লেখ ? অথবা, যুদ্ধবিরােধী কবিতা হিসাবে অন্ত্রের বিরুদ্ধে গান কবিতার বক্তব্য লেখাে?

Answer : মূল বক্তব্য : জয় গােস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অশ্ব শক্তি এবং পেশি শক্তির বিরুদ্ধে মানুষের সুস্থ রুচি ও নান্দনিকতার প্রতিরােধ গড়ে তােলার কথা বলেছেন। গানকে অবলম্বন করে কবি যে অমিত শক্তির অধিকারী হয়েছে যা। তাকে হাত বাড়িয়ে বুলেট প্রতিহত করার প্রভাস দিয়েছেন। গান তাকে এক আশ্চর্য ঐক্যবােধে বেঁধেছে। তাই তার হাতে হাত মিলিয়েছে। হাজার হাজার মানুষ পায়ে পা মিলিয়েছে সহস্র পা। দীপ্ত ভঙ্গিতে কবি বলতে পেরেছেন—“অস্ত্র ফ্যালাে অস্ত্র রাখাে পায়ে।” পৃথিবীর ইতিহাসের অস্ত্র কখন শেষ কথা বলেনি। জয়ী হয়েছে মানুষের শুভ বুদ্ধি, একতা এসবের প্রতীক। গান কবিকে মানুষের সঙ্গে মিলিয়েছেন। রক্ত মুছিয়ে সুন্দরের মুখােমুখি দাঁড় করিয়েছে। চারপাশে। হিংসা এবং রাজ্যের মধ্যে গান সুন্দরের আরাধনা করে। গানের নানা রূপ বিষয়ে তার সুরের নানা বৈচিত্র্য কখনও সে হয়ে ওঠে ঋষিবালকের মতাে নিস্পাপ, কখনাে তার স্পর্শ লেগে থাকে কোকিলের মােহময় সুরেলা সৃষ্টি। যুদ্ধরাজ মানুষ অস্ত্র হাতে মনুষ্যত্বের বিপক্ষে গিয়ে যখন দাঁড়ায়, তখন কিন্তু শেষ পর্যন্ত এই গানই মানুষের হাত ধরে থাকে। তাকিয়ে থাকে অস্ত্রের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা, শক্তি এবং সাহস। সেই গানের বর্ম পরে কবি অস্ত্র প্রতিহত করেন অবহেলায়, আর অন্যদেরকেও নিয়ে যেতে চান সেই গানের কাছাকাছি “তােমায় নিয়ে বেড়াব গান

 নদীতে, দেশ গাঁয়ে।”

2. “আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসে, উঠে দাঁড়ায়”—-হাজার হাতে পায়ে এগিয়ে আসার তাৎপর্য কী? কবির কোন মনােভাব এখানে ধরা পড়েছে?

Answer : তাৎপর্য : ‘অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গােস্বামী অস্ত্রের বিরুদ্ধে লড়াই-এর জন্য সংগীতের ক্ষমতার কথা বলেছেন। রাষ্ট্র কিংবা কোনাে সন্ত্রাস সৃষ্টিকারী শক্তি মানুষের বিক্ষোভে, প্রতিবাদে গান হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ অবলম্বন। কবির কথায় গান শুধু আনন্দের উৎস নয়, লড়াই-এ সংগ্রামেও কবি দেখেছেন, তিনি একা নন সহস্র মানুষ তার সহযাত্রী হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে কিংবা পৃথিবীর বিভিন্ন গণমুক্তি সংগ্রামের ইতিহাসে প্রমাণ করে যে, যুগে যুগে মানুষের প্রতিবাদের অস্ত্র হয়েছে গান। মিলিত কণ্ঠে গান হয়ে উঠেছে মানুষের বাঁচার সুর।

কবির মনােভাব :কবি জয় গােস্বামী গানকে আগলে ধরে সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে রাখতে চান। জীবন সংগ্রামে স্বাধীনতার লড়াই-এ অস্ত্র নয় গানকে অবলম্বন করে সবকিছু প্রতিহত করতে চান। কবি মনে করেন সাম্রাজ্যবাদী শক্তির লেলিহান শিখা পৃথিবীর বুকে ভয়ালরূপে সৃষ্টি করলেও গান পারে মানুষকে বাঁচার ভরসা দিতে। চিল শকুন যেমন ধ্বংসের বার্তা বয়ে আনে। তেমনই বসন্তের কোকিল শান্তির মধুর গান শুনিয়ে পৃথিবীকে নতুন করে বাঁচিয়ে তােলে। ঋষিবালকের শান্তি সৌম্য নির্মলরূপ মানুষকে মুগ্ধ করে। তাই ঋষিবালককে সঙ্গে নিয়ে পল্লীবাংলা থেকে অন্য দেশের পথে গান নিয়ে বেড়াতে চান।





উপরিউক্ত সাজেশন গুলি এবছর এর বাতিল করা সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন স্যার ম্যাম দের সহায়তা নিয়ে তৈরি করা হয়েছে আশা করব তোমাদের সাহায্য করবে। 

Post a Comment

Previous Post Next Post