ভূগোল সাজেশন ||বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে সাজেশন || উত্তর সহ সাজেশন || মাধ্যমিক ২০২২
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সাজেশন
বিভাগ – ক : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (অধ্যায় – ১)
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-1)
শূন্যস্থান পূরণ করো :
দুই নদী অববাহিকাকে যে ________ পৃথক করে তাকে বলে জলবিভাজিকা।
Answer : উচ্চভূমি
নদীপ্রবাহ পরিমাপের একক হল ________ ।
Answer : কিউসেক
পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি থাকলে সৃষ্টি হয় ________ ।
Answer : জলপ্রপাত
পার্বত্যপ্রবাহে নদীর গতিপথে সৃষ্টি হয়_________।
Answer : গিরিখাত
পার্বত্য অংশে নদী যেটুকু অংশ অধিকার করে আছে তাকে বলে _________।
Answer : পার্বত্য প্রবাহ
পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত ________ প্রক্রিয়ায় ঘটে ।
Answer : অবঘর্ষ
ভারতের ________অঞ্চলে গিরিখাত দেখা যায়।
Answer : লাদাখ
জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ________ বলে ।
Answer : ক্যাটারাক্ট
পৃথিবীর দীর্ঘতম নদী ________।
Answer : নীলপৃথিবীর বৃহত্তম নদী ________ ।
________ নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে ।
Answer : আমাজন
নিউমুর, ঘোড়ামারা দ্বীপগুলির নিমজ্জনের প্রধান কারণ_________ ।
Answer : সমুদ্র জলতলের উত্থান
পুনর্যৌবন লাভের ফলে নিকবিন্দুতে সৃষ্ট একটি জলপ্রপাত হল_______।
Answer : দশম
উত্তরাখণ্ড রাজ্যে বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা উপত্যকা একটি _______এর উদাহরণ।
Answer : ঝুলন্ত উপত্যকার
রাজস্থানের থর মরুভূমির _______ হ্রদ একটি প্লায়া হ্রদ।
Answer : সম্বর
মরুভূমির শুস্ক নদীখাতকে _______ বলে।
Answer : ওয়াদি
সত্য/মিথ্যা নিরুপণ করো :
পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ ক্ষয়। [T]
হিমরেখার ওপর নদীর কাজ শুরু হয়। [F]
মিসিসিপি নদীর বদ্বীপ অনেকটা পাখির পায়ের মতো দেখতে। [T]
সরস্বতী নদীতে গঠিত গারসোপ্পা ভারতের উচ্চতম জলপ্রপাত। [F]
চিনের হোয়াংহো অববাহিকায়, ফ্রান্সের রাইন অববাহিকায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি-মিসৌরি অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়। [T]
নদীর উচ্চগতিতে একটি বিশিষ্ট ভূমিরূপ হল মন্থকূপ। [T]
অবঘর্ষ এবং ঘর্ষণে নদীখাতে গর্তের সৃষ্টি হয়। [T]
৪. সমুদ্রতল হল ক্ষয়ের শেষ সীমা। [T]
গোদাবরীকে ভারতের আদর্শ নদী বলা হয়। [F]
কলোরাডো নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায়। [T]
গিরিখাত এবং ক্যানিয়নে নিম্নক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বেশি হয়। [F]
নিম্নগতিতে নদীর দুই পাশে স্বাভাবিক বাঁধ তৈরি হয়। [T]
পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি মরুভূমির প্রসারণের কোনো কারণই নয়। [F]
Great Green wall হল সাহারা মরুভূমির দক্ষিণপ্রান্তে 7,000km দীর্ঘ ও 15km প্রশস্ত একটি গাছের প্রাচীর। [T]
মধ্যগতিতে জলস্রোতের বেগ কমে যাওয়ায় মিয়েন্ডারের সৃষ্টি হয়।[T]
স্তম্ভ মেলাও :
1.
বামস্তম্ভ
ডানস্তম্ভ
(i) নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ
(a) সার্ক
(ii) বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ
(b) ‘I’ আকৃতির উপত্যকা
(iii) হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ
(c) এসকার
(iv) হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ
(d) বদ্বীপ
(v) বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ
(e) বাজাদা
(vi) নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ
(f) গৌর
Answer : 1. (i)-(b), (ii)-(e), (iii)-(a), (iv)-(c), (v)-(f), (vi)-(d)
2.
বামস্তম্ভ
ডানস্তম্ভ
(i) বৃহদাকার বাখানকে বলা হয়।
(a) অ্যাডোব
(ii) আমেরিকায় লোয়েস সমভূমিকে বলা হয়।
(b) পেডিমেন্ট
(iii) দুই বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে বলা হয়
(c) ধান্দ
(iv) বায়ু ও জলধারার ফলে সৃষ্ট শিলাময় সমভূমি
(d) ওয়ার্ডস
(v) রাজস্থানের থর মরুভূমিতে প্লায়াকে বলে
(e) করিডর
Answer : ans. 2. (i)-(d), (ii)-(a), (iii)-(e), (iv)-(b), (v)-(c),
একটি বা দুটি শব্দে উত্তর দাও :
নদীর উৎস অঞ্চলের অববাহিকাকে কী বলে?
Answer : ধারণ অববাহিকা
হালকা ও অতিসূক্ষ্ম তুষারকণাকে কী বলে?
Answer : নেভে
নেভে জমাটবদ্ধ হয়ে বরফের মাঝামাঝি অবস্থার সৃষ্টি হলে তাকে কী বলে ?
Answer : ফির্ন
বদ্বীপের ‘ডেল্টা’ নামকরণ কে করেন?
Answer : হেরোডেটাস
পৃথিবীর দীর্ঘতম নদী খাঁড়ি কোনটি?
Answer : ওব নদীর খাঁড়ি
ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি ?
Answer : গঙ্গা নদীর অববাহিকা
শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে?
Answer : ক্যানিয়ন
পিরামিড চূড়া সুইস আল্পসে কী নামে পরিচিত?
Answer : হর্ন
ভার্ব কী?
Answer : কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্ব বলে।
কোন্ দেশকে ‘ফিয়র্ডের দেশ’ বলে?
Answer : নরওয়েকে
আউটওয়াশ প্লেনে সৃষ্ট গর্তগুলিকে কী বলে?
Answer : কেটল
প্রথম কে, কত খ্রিস্টাব্দে ‘ইনসেলবার্জ নামকরণ করেন?
Answer : ভূতত্ত্ববিদ পাসার্জ, 1904 খ্রিস্টাব্দে
বায়ুর অপসারণের ফলে সৃষ্ট গর্তকে থর মঙ্গোলিয়ায় কী বলে?
Answer : প্যাং কিয়াং হলো
গউড বা গাসি কী?
Answer : সিফ বালিয়াড়ির মধ্যে যে করিডর থাকে তাকে সাহারায় গউড বলে।
বোর্নহার্ডট কী?
Answer : ইনসেলবার্জ আরও ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথাবিশিষ্ট ঢিবিতি পরিণত হলে তাকে বলে বোর্নহার্ডট।
একটি শীতল মরুভূমির নাম করো।
Answer : গোবি মরুভূমি
সাহারা মরুভূমির সবচেয়ে বড়ো ইয়ারদাঙ কোথায় দেখা যায়?
Answer : তিবেস্তিতে
বার্খানয়েড কী ?
Answer : পাশাপাশি অবস্থিত বাখান বালিয়াড়িগুলি পরস্পরযুক্ত হয়ে গেলে বৃহৎ বাখান গড়ে ওঠে, তাকে বাখার্নয়েড বলে।
বিভাগ – খ : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (অধ্যায় – ১) দশম শ্রেণীর ভূগোল সাজেশন – WBBSE Class 10th Geography Suggestion
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
সঠিক উত্তরটি নির্বাচন করো : (প্রশ্নমান -1)
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল—
ভেনেজুয়েলার অ্যাঞ্জেল b. আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা c. ভারতের যোগ জলপ্রপাত d. আফ্রিকার ভিক্টোরিয়া
Answer : a. ভেনেজুয়েলার অ্যাঞ্জেল
পৃথিবীর দীর্ঘতম নদী
মিসিসিপি মিসৌরি b. নীলনদ c. ইয়াংসিকিয়াং d. গঙ্গা
Answer : b. নীলনদ
ইংরেজি ‘I’ আকৃতির নদী উপত্যকাকে বলে—
গিরিখাত b. ক্যানিয়ন c. পিরামিড চুড়া d. হিমদ্রোণি
Answer : b. ক্যানিয়ন
পলিশঙ্কু গঠিত হয় নদীর –
পার্বত্য গতিতে b. বদ্বীপ গতিতে c. উচ্চ ও মধ্য গতির সংযোগস্থলে d. হিমবাহের উপত্যকা প্রবাহে
Answer : c. উচ্চ ও মধ্য গতির সংযোগস্থলে
শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকা যে নামে পরিচিত
গিরিখাত b. ক্যানিয়ন c. ‘U’-আকৃতির উপত্যকা d. ক্রেভাস
Answer : b. ক্যানিয়ন
পার্বত্য প্রবাহে নদীর দুই পাশে যেসব সমান বা অসমান ধাপের মতে অল্প বিস্তৃত ভূভাগের সৃষ্টি হয়, তাকে বলে
নদীমঞ্চ b. স্বাভাবিক বাঁধ c. খরস্রোত d. কর্তিত পার
Answer : a. নদীমঞ্চ
অতিগভীর V আকৃতির উপত্যকাকে বলে—
গিরিখাত b. ক্যানিয়ন c. কর্তিত স্পার d. প্লাঞ্জ পুল
Answer : a. গিরিখাত
মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে
নদীর b. বায়ুর c. হিমবাহের d. সমুদ্রতরঙ্গের
Answer : a. নদীর
পলল শঙ্কু দেখা যায়
পর্বতের উচ্চভাগে b. পর্বতের পাদদেশে c. বদ্বীপ অঞ্চলে d. নদীর মধ্যপ্রবাহে
Answer : b. পর্বতের পাদদেশে
পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত
(a) যোগ (b) নায়াগ্রা (c) স্ট্যানলি বা বোয়ামা (d) শিবসমুদ্রম
Answer : (c) স্ট্যানলি বা বোয়ামা
পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত হল মেকং নদীর
(a) বোয়ামা (b) নায়াগ্রা (c) খোন (d) ভিক্টোরিয়া
Answer : (c) খোন
কোন্ প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে মন্থকূপ সৃষ্টি হয়?
(a) নদী (b) বায়ু (c) হিমবাহ (d) সমুদ্রতরঙ্গ
Answer : (a) নদী
ভারতের বৃহত্তম নদীমধ্যস্থ দ্বীপ বা চর
(a) পূর্বাশা দ্বীপ (b) পান দ্বীপ (c) মাজুলি দ্বীপ (d) কামচাটকা দ্বীপ
Answer : (c) মাজুলি দ্বীপ
পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল
(a) মাজুলি (b) নয়াচর (c) ইলহা-দ্য-মারাজো (d) কোনোটিই নয়
Answer : (c) ইলহা-দ্য-মারাজো
পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ অবস্থিত
(a) আমাজন নদীতে (b) গঙ্গানদীতে (c) ব্রম্মপুত্র নদে (d) সিন্ধু নদে
Answer : (a) আমাজন নদীতে
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল
(a) মিসিসিপি নদীর বদ্বীপ (b) গঙ্গা-ব্রক্ষ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ (c) কাবেরী নদীর বদ্বীপ (d) হোয়াংহো নদীর বদ্বীপ
Answer : (b) গঙ্গা-ব্রক্ষ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ
পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার হল
(a) নদী (b) সমুদ্র (c) হিমবাহ (d) হ্রদ
Answer : (c) হিমবাহ
পৃথিবীর ধীরতম হিমবাহ
(a) অ্যান্টার্কটিকার মেসার্ভ (b) আলাস্কার হুভার্ড (c) অ্যান্টার্কটিকার ল্যামবার্ট (d) আলাস্কার মালাসপিনা
Answer : (a) অ্যান্টার্কটিকার মেসার্ভ
হিমশৈলের কত ভাগ সমুদ্রজলের উপরে থাকে?
(a) 1/4 ভাগ (b) 1/7 ভাগ (c) 7/10 ভাগ (d) 1/9 ভাগ
Answer : (d) 1/9 ভাগ
ম্যাটারহর্ন শৃঙ্গ একটি
(a) অ্যারেট (b) হিমদ্রোণি (c) ক্র্যাগ (d) পিরামিড চূড়া
Answer : (d) পিরামিড চূড়া
বড়ো হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপকে ফরাসি ভাষায়
(a) ড্রামলিন (b) সার্ক (c) কার (d) হর্ন
Answer : (b) সার্ক
সাটল্যান্ডের এডিনবরা ক্যাসল একটি
(a) ক্র্যাগ (b) রসেমতানে (c) টিলা (d) হোয়েলব্যাক
Answer : (a) ক্র্যাগ
ঢাল পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায়, তাকে বলে
(a) ক্রেভাস (b) সিরাক (c) বার্গস্রুন্ড (d) করি
Answer : (c) বার্গস্রুন্ড
বায়ুর অবনমন ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তকে বলে
(a) ওয়াদি (b) রান (c) ধান্দ (d) মরীচিকা
Answer : (c) ধান্দ
অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলে
(a) সিফ (b) হামাদা (c) বাখান (d) রান
Answer : (c) বাখান
শিলাময় মরুভুমিকে বলে
(a) ধান্দ (b) রেগ (c) হামাদা (d) ওয়াদি
Answer : (c) হামাদা
পৃথিবীর বৃহত্তম মরুভূমি
(a) সাহারা (b) আটাকামা (c) থর (d) গোবি
Answer : (a) সাহারা
চলমান বালিয়াড়িকে থর মরুভূমিতে বলে
(a) মেসা (b) ধ্রিয়ান (c) লোয়েস (d) বিউট
Answer : (b) ধ্রিয়ান
পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি অবস্থিত
(a) ইয়াংসিকিয়াং অববাহিকায় (b) টাইগ্রিস অববাহিকায় (c) সিকিয়াং অববাহিকায় (d) হোয়াংহো অববাহিকায়
Answer : (d) হোয়াংহো অববাহিকায়
মিশরের কাতারা পৃথিবীর বৃহত্তম
(a) জিউগেন (b) ইনসেলবার্জ (c) গৌর (d) মরুখাত
Answer : (d) মরুখাত
মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলে
(a) গৌর (b) ইনসেলবার্জ (c) ইয়ারদাঙ (d) মোনাডনক
Answer : (b) ইনসেলবার্জ
32 প্লায়াকে রাজস্থানের থর মরুভূমিতে বলে
(a) বোলসন (b) শটস্ (c) ধান্দ (d) বাজাদা
Answer : (c) ধান্দ
উপরিউক্ত সাজেশন গুলি এবছর এর বাতিল করা সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন স্যার ম্যাম দের সহায়তা নিয়ে তৈরি করা হয়েছে আশা করব তোমাদের সাহায্য করবে।
